December 05, 2018

ফ্যাপ ও অন্যান্য

দুটো শকুনকে দেখছি কদিন এখানে। একটা পোলের উপর বসে থাকে। আজ দেখলাম একটা মারা গেছে। কিভাবে তা জানিনা। অন্য শকুনটা উপর থেকে চেয়ে আছে সংগীর দিকে। মাঝে মাঝে ঝাঁক এসেও সান্তনা দেয়।

গত কদিন যেখানে কাজ করছি এখানে একটা ডিটেনশন পন্ড হবে। বন্যা থেকে শহরকে বাচানোর জন্য। বিশাল এলাকা জুড়ে কর্মযজ্ঞ শুরু হবে আমাদের কাজ শেষে। শহরটার হুট বৃষ্টির সাময়িক জল গুলো আধার পাবে ক্ষনিকের জন্য। ডোবাবেনা আর হিউস্টন/গ্রেটার হিউস্টনকে।

ঢাকা রক্ষার জন্য ফ্যাপ নামক একটা কি যেন করেছিল রাজউক? কেই বলতে পারবেন তার কি অবস্থা? মধুমতি, আমিনমোহাম্মদ,  নাকে তেল দিয়ে ঘুমানো ইত্যাদি অনেক শহর গড়ে উঠছে  ফ্যাপ আওতায় পড়া জায়গায়। এমন কি খোদ বসুন্ধরা বা যমুনাও আছে সেই যায়গায়! ৮৮/৯৮ এর মত বড় বন্যা হলে ঢাকার পানি কোথায় যাবে?

যা দিয়ে শুরু করেছিলাম সেখানেই  ফিরে যাই। আদার ব্যাপারি জাহাজের খবর না জানলেও  চলবে! কেউ কি জানেন শকুন কি শকুনের মাংস খায়? 

2 comments:

Ahmed Sharif said...

ভাই, আমি জানিনা এটা কতটুকু আগাচ্ছে।
তবে এটা বলতে পারি যে, প্ল্যান থাকুক আর না থাকুক, প্রচুর কন্সট্রাকশন হচ্ছে; হবে।
মানুষের কতটুকু কাজে লাগবে তা-ও বলতে পারি না। তবে এটা বলতে পারি যে, এগুলি হচ্ছে, কারণ এগুলি হবেই।

নির্লিপ্তের নির্লিপ্ততা said...

ভাই আমি যতদূর জানি এটা থমকে গেছে অনেক আগেই। প্রধানমন্ত্রীএকবার চেস্টা করছিলেন পুর্বাচল সাইডে কিন্তু পরে অজানা কারনে আবার থেমে গেছে

নতুন ইউনিফর্ম, পুরোনো সমস্যা: বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর রং বদলের রহস্য

২০২৫ সালের শেষভাগে বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা পেলেন এক নতুন চেহারা। দীর্ঘদিনের চেনা নীল-সবুজ পোশাক সরিয়ে তাঁদের গায়ে ...