ছোটবেলায়
বহুসময় নিয়ে মুখস্ত/আত্মস্ত করেছি পানির অপর নাম জীবন। সেটা কালে কালে পরিবর্তিত
রুপ নিয়ে এসেছে বিশুদ্ধপানির অপরনাম জীবন। ঢাকায় আমরা এর কোনটা পাই???
শুস্কমৌসুমে
আজ শনির আখড়া কাল তেজকুনি পাড়া পরশু মিরপুর জুড়ে চলে অবরোধ, ভাংচুর। কিন্তু যার
জন্য সেই ভাংচুর সেটা তাদের পাওয়া হয়ে উঠে না। পানির ঘাটতি থেকেই যায়। যার টাকা
আছে সে ওয়াসার কাছ থেকে পানি কিনে দৈনন্দিন কিছু কাজ করতে পারেন কিন্তু পানযোগ্য
করতে চালাতে হয় রিতিমত কসরত। গ্যাসের চুলায় সেদ্ধ তার পর আবার ফিল্টার করা তার পর
পান করা। আমরা এই দরিদ্র দেশের নাগরিক হিসেবে সরাসরি কলথেকে সাপ্লাইকৃত পানি পান করার মত সৌভাগ্যবান কি ?
বাংলাদেশে ৫০০
মিলি দুধের দাম ২৫ টাকা আর ৫০০মিলি বোতলজাত পানির দাম ১৫ টাকা। ঠিক একবছর আগে এই
পানির দাম ছিল ১০ টাকা। মুল্য বেড়েছে ৫ টাকা। গত কাল দেখলাম পানি বিলাস দ্রব্যের
ঘরে পড়েছে। তাই এর উপর নবরূপে ২৫ ভাগ শুল্ক আরোপিত হবে। এই ভাগ যারা করছেন তারা কি আসলে বিলাস দ্রব্য চেনেন??
জীবন বাঁচাতে পানি
কিনতেই হবে তবে জীবনটা কি একটু বেশী দামী হয়ে যাচ্ছে না??? নাকি বিলাসিতা ছাড়ার সাথে সাথে
জীবনকেই ছেড়ে দেবেন!!!
