আমাদের বাংলাদেশিরা একটু বেশই আবেগ প্রবণ। সাথে একটু হুজুগে পাগলও। আমি কি করে বাদ যাই। ২০১২ সালে যখন ব্লগাররা যুদ্ধপরাধীদের ফাঁসির দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তখন প্রথম ২ দিন বেশির ভাগ লোক এতে সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু সাথে যখন ধর্মীয় লেবাস দিয়ে দেয়া হল তখন সবাই আমরা সরে আসলাম। আর বললাম সরকারী খিচুড়ী/বিরিয়ানি বিদায় নিয়েছে তাই সব ভেগেছে।
সাথে সাথে হেফাজত যখন ঘাটি গাড়ল আমরা সবাই ধর্মের ভয়ে নড়ার চূড়ান্ত করলাম। দেশের অর্থনৈতিক হেডকোয়ার্টার ছিল মতিঝিল এলাকা। সেখানে তাঁরা অবস্থানের সাথে ভাংচুর চালালেন তাতে খুব একটা দোষ হচ্ছিল না কারণ তাঁরা ধর্ম যুদ্ধে নিয়োজিত ছিলেন। পরে রাতে ৫০০০-১০০০০ লোকের মৃত্যর খবর দিয়ে আবার অস্থিরতার চেষ্টা শুরু করলেন। তখনো আমরা খুব একটা কিছু বল্লামনা কারণ তাঁরা ধর্মের নামে যুদ্ধ করছে। এর আগে বাঙলা ভাই যখন শুরু হয় তখনো একই ভাবে সমর্থন দিচ্ছিলেন।
আমরা এখনও ওদের সাফাই গাই। আরবিতে লিখে রাস্তাঘাটে মূত্রত্যগ বন্ধ করতে হয়। কারন কিছু বুঝি আর না বুঝি আরবি আমাদের ধর্মীয় ভাষা। আমাদের প্রধান আর একমাত্র দেশপ্রেম হচ্ছে মুরগীর সাথে। মুরগীর কেনার সময় একমাত্র আমরা ভাবি দেশি মুর্গীরকথা। অন্যসব ভারতীয় পাখি দ্রেস বা পাকিস্তানি লন! হাস্যকর!
আমার লেখাটার শুরুটা ফেসবুকে অনেকেই প্রোফাইল ছবি পালটেছেন ফ্রান্সের গণহত্যায় নিহতদের শোক জানানোর জন্য। আর তার সাথে কিছু লোক শুরু করেছেন আপনি ফ্রান্সকে সমবেদনা জানিয়েছেন! কিন্তু ক্যান লেবানন বা কেনিয়া অথবা নরওয়েকে জানান নাই! আসলেই হাস্যকর আমরা নিজেরা অন্যের সমালোচনায় ওস্তাদ কিন্তু নিজের! জারাই সমবেদনা জানিয়েছেন তারা বাকিগুলোকে বলেন নাই এখন অন্তত বলছেন এটা অন্যেয়। এই লোকগুলি সিরিয়ার একটি বাচ্চার ছবিও শেয়ার করেছেন। সিরিয়া, ইরাক, লেবানন বা আফগানিস্তান সব দেশে অন্যায়ভাবে আগ্রাসন হচ্ছে। আর তা হচ্ছে মুসলমানদের একসাথে চলতে না পারার জন্যে। ও আইসি নামক প্রতিষ্ঠান মুসলিম দেশের প্রতিনিধিত্ব না করে তাঁরা সিরিয়ায় হামলার জন্য ইসরাইলকে অনুরোধ করে তখন বা সৌদিআরব যখন ইয়েমেনে হামলা করে তখন কটি মুসলমান দেশ প্রতিবাদ করেছে?
তারপর বংগদেশে যখন চাপাতি সন্ত্রাস চালায় তখন আমরা কজন প্রতিবাদ করি! করিনা বরং সমালোচনার ঝড় তুলি। যাকে হত্যা করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় খুঁজি। তিনি কোন দল করতেন তা ব্যের করার চেষ্টা করি আর তার চৌদ্দগুষ্ঠি না পারি তাকে উদ্ধার করে ছেড়ে দেই। আর হাস্যকর যুক্তি দেখাতে থাকি। এতে কি পরিবর্তণ করছি?
No comments:
Post a Comment