আজ ভাবনাটা হঠাৎ মাথায় আসা নয়... কিছুদিন পূর্বে ইন্ডিয়া ভ্রমনে যাই তখনকার ভাবনা এটা। মহাত্মাগান্ধীর বাড়ি এখন যা জাদুঘর হিসেবে পরিচিত তা দেখতে দেখতে এক বাংলাদেশি সরকারী কর্ম কর্তার কথা শুনে মাথাটা কিছুটা চিড়বিড়িয়ে উঠেছিল। আমি কোন দলের সমর্থক নই। কিন্তু আমি আমার দেশের মুক্তি যুদ্ধের সাথে যারা যুক্ত তাদের সবাইকে সম্মান করি। সম্মান করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। যিনি ডাক দিয়েছিলেন স্বাধিনতার। আমি সেই সরকারী কর্মকর্তার কাছে প্রশ্ন করেছিলাম আপনি কি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে আসছেন?? তিনি হ্যা বলতেই জিজ্ঞেস করলাম এই স্বাধীনতার জন্য কত লোক প্রান দিসেন যানেন?? তিনি বললেন ৩ লক্ষ। তখন আমার কথা বন্ধ হয়ে যাবার উপক্রম। এর তো বাংলাদেশের সরকারী চাকুরী করার যোগ্যতা নাই মনে হলো। আমি তর্কে গেলাম না। তাকে শুধু বললাম আপনি জেনে নেবেন দয়া করে। শুধু এটুকু বলি ২৭৯০০০ মা/বোনের ইজ্জতের বিনিময়ে আপনার পাসপোর্ট পেয়েছেন... দয়াকরে সামলে রাখবেন। আর ওদের কথা স্মরন রাখবেন। যেহেতু শহীদ মাত্র ৩ লক্ষ বলছেন তাই চিন্তা করলাম তার বোঝা আমরাই রাখি। সেই কর্মকর্তাকে কোনবোঝা দেবার দরকার নাই...
আজ এক ব্যাবসায়ী বঙ্গবন্ধুকে বঙ্গবল্টু বলছিলেন বার বার করে। তাই তাকে আমার খুব বলতে ইচ্ছে করছিল। আপনি আজ শান্তিতে ব্যাবসা করছেন এই বঙ্গবল্টুর জন্যই। তিনি ডাক নাদিলে এতদিনে দেশ স্বাধীন হত না। তিনি মহৎ হৃদয়ের অধিকারী না হলে রাষ্ট্রক্ষমতা দ্বারা নিজের পরিবারের জন্য অনেক কিছু করে যেতেন। ভারতীয় র এর সাবধান বানী শুনে বুলতেন না ওরা আমার ছেলে আমায় মারতে যাবে কেন? তিনি যে কবছর বেচেছেন তার অর্ধেকের বেশী সময় তিনি গজেলে কাটিয়েছেন তার সবই এই অকৃতজ্ঞ আমাদের জন্য।
বর্তমান আওয়ামীলীগ ও তার জোট সরকার কিভাবে সরকার চালাচ্ছেন তা তাদের উপর বর্তায়। তাই বলে কেন আমি সেই সূর্য সন্তানকে গালী দেব?? বা তার সেই ত্যাগকে কেন অস্বীকার করব?? তাকে গালী দেব কেন?? আজ আমি অকৃতজ্ঞ হলে আমার পরবর্তী প্রজন্মকি আমার উপর সমান ভাবে দোষ চাপাবে না!!!
No comments:
Post a Comment